এদারাতুল মাদারিসিল ইসলামিয়া লিল-বানাত বাংলাদেশ — কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক পোর্টাল নির্দেশিকা·প্রশ্নোত্তর·যোগাযোগ
ইলহাক নীতিমালা

অন্তর্ভুক্তি (ইলহাক) নীতিমালা ও শর্তাবলি

এদারাতুল মাদারিসিল ইসলামিয়া লিল-বানাত বাংলাদেশ বোর্ডের অধীনে নতুন মাদরাসা অন্তর্ভুক্তির যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র ও প্রক্রিয়া।

গুরুত্বপূর্ণ

নিচের শর্তাবলি পূরণ না হলে ইলহাক আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের আগে সম্পূর্ণ নীতিমালা মনোযোগ সহকারে পড়ুন।

যোগ্যতা ও প্রাথমিক শর্তাবলি

ন্যূনতম পরিচালনাকাল

আবেদনের পূর্বে প্রতিষ্ঠানটি কমপক্ষে ১ বছর নিয়মিতভাবে পরিচালিত হতে হবে।

শিক্ষা পরিবেশ

পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বসার ব্যবস্থা ও শিক্ষা উপকরণ থাকতে হবে।

যোগ্য শিক্ষক

প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ ও যোগ্য শিক্ষিকা/উস্তাযা নিয়োজিত থাকতে হবে।

নিরাপদ পরিবেশ

ছাত্রীদের জন্য নিরাপদ, পর্দাবেষ্টিত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত থাকতে হবে।

পাঠ্যক্রম

বোর্ড অনুমোদিত সিলেবাস অনুসরণ করে শিক্ষা কার্যক্রম পরিচালিত হতে হবে।

বার্ষিক ফি

অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের জন্য নির্ধারিত বার্ষিক ফি (১০,০০০৳) পরিশোধ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

প্রতিষ্ঠানের আবেদনপত্র

মুহতামিম/পরিচালকের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র।

ঠিকানার প্রমাণপত্র

জমি/ভবনের মালিকানা বা ভাড়ার দলিলের কপি।

শিক্ষার্থী ও শিক্ষক তালিকা

বর্তমান শিক্ষার্থী ও শিক্ষিকাদের নামের তালিকা।

প্রতিষ্ঠানের ছবি

ভবন, শ্রেণিকক্ষ ও পরিবেশের সাম্প্রতিক ছবি।

পরিচয়পত্র

মুহতামিম/পরিচালকের জাতীয় পরিচয়পত্রের কপি।

ফি পরিশোধের রসিদ

নির্ধারিত অন্তর্ভুক্তি ফি জমাদানের রসিদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

আবেদন থেকে অনুমোদন — প্রক্রিয়া

ধাপ ১
অনলাইন আবেদন জমা
ওয়েবসাইটের মাধ্যমে প্রাতিষ্ঠানিক তথ্য ও নথিপত্র জমা দিন।
ধাপ ২
প্রাথমিক যাচাই
বোর্ড কার্যালয় থেকে জমাকৃত তথ্য ও নথি যাচাই করা হয়।
ধাপ ৩
পরিদর্শন
প্রয়োজনে বোর্ডের প্রতিনিধি দল প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন।
ধাপ ৪
অনুমোদন ও ইলহাক নম্বর প্রদান
সন্তোষজনক হলে প্রতিষ্ঠানকে ইলহাক সনদ ও নিবন্ধন নম্বর প্রদান করা হয়।